পবিত্র শবে বরাতের রাতে মাওয়া ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারিয়েছেন ৪ বন্ধু।
জানা যায় এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন।নিহতরা হলেন- শুভ (১৮), রোহিত (১৭) ও রফিক (১৮)।বাকিদের নাম জানা যায় নি।
আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলার কলাবাগান এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাদের সকলের বাড়ি শনিরআখড়া, যাত্রাবাড়ী এলাকায়।
ঘটনাস্থল থেকে সিরাজদিখান থানার এসআই মো. তাজউদ্দীন আহাম্মদ জানান, আমরা ঘটনাস্থলে কোনো মৃতদেহ দেখিনি। তবে বিভিন্নস্থানে খোঁজ নিয়ে জানা যায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে ১৭ জনের মধ্যে ৩ জন মারা গেছে। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছর।
এদিকে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সোমবার ভোরে ঢাকাগামী পিকআপ ভ্যানটিকে মাওয়াগামী একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপে থাকা ১৭ জন গুরুতর আহত হয় বলে জানান সিরাজদিখান থানার এসআই মো. শহিদুল ।






















