২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে গর্ত থেকে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় মেলেনি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলগোপালহাটি এলাকায় আমবাগানের পাশের গর্ত থেকে এই উদ্ধারকাজ করা হয়।

গতকাল বুধবার লাশটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় স্থানীয় লোকজন বিলগোপালহাটি এলাকার একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় তারা বাগানের পাশের একটি গর্তে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, লাশটি উপুড় করে রাখা ছিল। মাথা ছিল না। নারীর পরনে সালোয়ার, কামিজ ছিল। একপাশে এক জোড়া স্যান্ডেল ও টিশার্ট পড়েছিল। ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই নারীকে ধর্ষণ করা হতে পারে। গতকাল রাতে এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানিয়েছে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ