নিকারাগুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে (আন্তর্জাতিক সময় মান বুধবার রাত ১টা ২ মিনিট) ভূমিম্পটি অনুভূত হয়।
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায়।তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
দেশটির ময়োগালপা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে এবং রিভাস শহর থেকে ১৬ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূম্পিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৯৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে,এমনটায় জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩০
























