মন্ত্রিসভায় অনুমোদন অনুযায়ী দেশে কোম্পানি নিবন্ধনে উদ্যোক্তাকে আগের চেয়ে দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে। এ-সম্পর্কিত একটি আইনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।
সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘কোম্পানি আইন, ১৯৯৪-এর তফসিল ২-এ উল্লিখিত ফিস (করবহির্ভূত রাজস্ব) পুনর্নির্ধারণ/ বর্ধিতকরণ প্রস্তাব’ আজকের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবে কোম্পানি নিবন্ধন, প্রতিষ্ঠা ও এ-সংশ্লিষ্ট অন্যান্য ফি দ্বিগুণ করার কথা বলা হয়েছে। বর্তমান এই খাত থেকে সরকারের আয় হয় ৭০ কোটি। প্রস্তাব কার্যকর হলে আয় দ্বিগুণ হয়ে দাঁড়াবে প্রায় ১৪০ কোটি টাকা।’
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৮
























