১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চিঠি পাঠিয়ে রাজশাহীর ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন সাবেক মেয়র, ভিসি ও সাংবাদিকসহ রাজশাহীর ১০ বিশিষ্ট ব্যক্তিকে ‘হত্যার হুমকি’ দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি দিয়েছে।

চিঠিটি সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এসে পৌঁছে।যাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তারা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, রাজশাহী থেকে প্রকাশিক দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফা, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ