১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় ৯-৩টা

পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কাজের সময়সূচি হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা।মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার অফিসের এই সময় নির্ধারণ করা হয়। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, এই অফিস সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। উল্লেখ্য, চাঁদ দেখা অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ