দার্জিলিংয়ে পরীমনি

শনিবার দার্জিলিংয়ে পৌঁছেছেন পরীমনি।অ্যাকশন ধর্মী সিনেমা ‘রক্ত’র  শুটিংয়ে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মালেক আফসারি। এই সিনেমাতে পরীমনি নতুন নায়ক রোহানের সঙ্গে অভিনয় করবেন।

পরীমনি জানান, রক্ত সিনেমার জন্য ভারতের বিভিন্ন লোকেশনে টানা ৪৩ দিন শুটিং চলবে। প্রথমে দার্জিলিংয়ে শুটিং হবে।ছবির শুটিং শুরু করা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং। অ্যাকশনধর্মী এ ছবিতে সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। শুটিং শেষ করে তবেই দেশে ফিরবো।’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ