২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দমদমিয়া পাহাড়ে রোহিঙ্গা কিশোরীর লাশ

কক্সবাজারের টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ সাহেনা আক্তার (১২) নামে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী নয়াপাড়া শরণার্থী শিবিরের বি ব্লকের ১০৬৯ নং শেডের ১ নং রুম থাকতো। তার বাবা ৬১১৯৫ নং এমআরসিধারী আব্দুলাহ।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটের পশ্চিম দিকের একটি পাহাড়ের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বিষয়টি নিম্চিত করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর নিকট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। লাশটি সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রে জানা যায়, সন্ত্রাসীরা মারধরের পর গলায় ফাঁস দিয়ে এই কিশোরীকে হত্যা করে জঙ্গলে ফেলে যেতে পারে বলে ধারনা করেন।
নিহত কিশোরী পরিবার জানায় গত ৭ জানুয়ারি রোহিঙ্গা শিবির হতে নিখোঁজ হন ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ