ভোগের
রাজনীতি পরিহার করে ত্যাগে বিশ্বাসী হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের জন্য কাজ করলে অচিরে চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা বাংলাদেশ উন্নয়নের মডেলে পরিণত হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরন প্রক্রিয়ায় পটিয়াকে একটি জেলা ঘোষণা করা সরকারের সময়ের দাবী বলে মনে করেন আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের নেতারা।
গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদকে দেয়া নাগরিক সংবর্ধণায় বক্তারা এসব কথা বলেন।
তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নানান ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য স্ব স্ব স্থান থেকে এগিয়ে আসার আহবান জানান ।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর ফুডল্যান্ড হোটেলের হল রুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আব্দুল মোতালেব’র সভাপতিত্বে আইয়ুব খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন সংবর্ধিত অতিথি মোসলেহ উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি। এসময়ে জসিম উদ্দিন সেলিম, বেলায়েত হোসেন হিরু, সেলিম নেওয়াজ, শৈবাল বড়ুয়া, এস এম ইদ্রিস, মহিউদ্দিন, হামিদ আলী, আহমদ আলী জাহাঙ্গির, নুর হোসেন,, মফিজুর রহমান বাবুল, মঞ্জুরুল আলম তালুকদার, মফিজুর রহমান, সৈয়দ খোরশেদ আলম, ফারুক রেজা, বোরহান উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য করেন।
























