নতুন ১০ টি চমকে সাজিয়ে ফেলুন আপনার সাইকেলটিকে

আপনার সাইকেলটিকে সাজিয়ে ফেলুন নতুন করে।২০১৬ তে আপনার জন্য তেমনই ১০ টি চমক আছে যা দিয়ে আপনি আপনার পুড়ানো সাইকেলটিকে সাজাতে পারবেন একদম নতুন করে। চলুন দেখে নেয়া যাক এক নজরে-002

০১. ‘টর্চ টি ২ হেলমেট’ – অবাক হবেন এটিতে এলইডি লাইট ও রিচার্জেবল ব্যাটারি আছে যা আপানকে নিয়মিত আলো দিয়ে যাবে। এলইডি লাইটগুলো পলিকারবোনাইট লেন্স দ্বারা সুরক্ষিত যা সহজে ভাংবে না।

০২. সি সেন্স এর আইকন লাইট- এটি চমৎকার সেন্সিং যুক্ত। ক্র্যাশ এবং চুরি সতর্কতা এটি আপনাকে সাথেসাথে দিয়ে দিবে।জোড়া ক্রি এলইডি আপনার পরিবেশ প্রতিক্রিয়া অনুযায়ি প্রয়োজনে চালু এবং বন্ধ হবে ।

০৩. এক্স ফায়ার এর বাইকলেন-যারা রাতে সাইকেল চালান তাদের জন্য এটা খুব উপকারি। এটি পাশের গাড়িকে আপনার সীমানা জানিয়ে দিবে।আপনার সাইকেলের দুই পাশে দুটো আলোক রশ্মি রাস্তায় আপনার সীমানা নির্ধারণ করে দিবে।

০৪. বাইক মেন এর সেফটি পোশাক- এটিতে ট্রাফিক সিগন্যালের সবগুলো চিহ্ন আছে । ধরুন আপনি ডানে যাবেন তাহলে বোতাম চাপ দিলেই ডান চিহ্ন ভেসে আপানার পরিহিত পোশাকে। ফলে পেছনের গাড়িটি আপনাকে যথাসময়ে জায়গা করে দিবে।

০৫. রিভলাইট এর ৩৬০ ডিগ্রি লাইত- এটি একটি দারুন সাইকেল লাইট। হালকা দুটি তরল পরিধির এলইডি লাইট যা আপনার গতি সনাক্ত করবে। সামনে বা পেছনে গেলে এটি তার সিগন্যাল দিবে।কোম্পানির দাবি করে যে, অধিকাংশ রাতের সময় সাইকেল দুর্ঘটনার কারণ হয় অপর্যাপ্ত দৃষ্টিপাত এবং এই নতুন লাইট সেটি পরিবর্তন করার জন্য উন্নত করা হয়েছে।

০৬.সিলস্কিনজ এর নিওপ্রিনি হেল ওভারসু- এটি দেখতে একটি বেমানান হলেও খুব কাজের।এটির উজ্জ্বল আলো ৫০০ মিটার দূর থেকে দেখা যাই। এটাতে আলোর ঝলকানি মারারও চমৎকার ব্যবস্থা আছে।চার চাকার গাড়ির মত আপনি চাইলে আলোর ঝলকানির মাধ্যমে রাস্তায় আপনার জায়গা করে নিতে পারবেন। আর এটি বেশ মজবুত রাবারের তৈরি।

০৭.সাইক্লিক এর ফ্লাই ৬/১২ রিয়ার ক্যামেরা- এটি ওয়াটারপ্রুফ তাই ভিজলেও এটির কোন ক্ষতি হবে না। সাথে আছে টানা ৬ ঘণ্টা রেকর্ডিং। তাছাড়া ৭২০পিক্সেল এর হাই ডেফিনেশন ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে এটিতে। আর কি লাগে। নিরাপত্তার জন্য এটির বিকল্প নেই।

০৮. হ্যামারহেড ওয়ান- এটি আপনাকে জানিয়ে দিবে কখন বাঁক নিতে হবে আর কখন আপনি কোন কিছুর সাথে ধাক্কা খেতে যাচ্ছেন। হ্যামারহেড অ্যাপটি ইন্সটল করলেই হল সাইকেল চলবে আপনি।

০৯. অরপ এর স্মার্টহর্ন- এটি অত্যন্ত উচ্চ ডেসিবেল (96 ডিবি!) শব্দ বিশিষ্ট।এটি ইউএসবি দ্বারা চার্জ করা যাবে । এটি দেখতে ছোট কিন্তু বেশ মজবুত।

১০. বাইকবল- এটি আপানার সাইকেল এর পেছনের সিটের নিচে থাকবে। ডেভলাপার দের মতে এটি আপনার আত্ম বিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

তো আর দেরি কেন? এখনি নেমে যান আপানার সাইকেলটি নিয়ে।

নেট অবলম্বনে – সত্য শুভ

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ