দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আর্থনিউজ২৪: দক্ষিণ আফ্রিকার আনদাতা শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত ব্যবসায়ী নাম রিয়াদ হোসেন (২৫) তিনি ফেনী সদরের শর্শদীর এলাহিগঞ্জের রহিম উল্লাহর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালো বর্ণের সন্ত্রাসীরা অতর্কিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে রিয়াদ হোসেন মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ হোসেনের মামা মনির হোসেন জানান, ২০১১ সালে রিয়াদ হোসেন দক্ষিণ আফ্রিকা যান। সেখানে কনফেকশনারির ব্যবসা করতেন তিনি। সন্ত্রাসীরা নিয়মিত তার কাছে চাঁদা দাবি করতেন, বৃহস্পতিবার রাতেও তারা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা রিয়াজকে গুলি করে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ