আর্থনিউজ২৪: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস সংযোগ না দিয়ে এলপিজির ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে সিলিন্ডারে সরকার ভর্তুকিও দিতে পারে বলে জানান তিনি। তিনি আরো জানান ভবিষ্যতে আবাসিক খাতে আর নতুন করে কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না শুক্রবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান নসরুল হামিদ।
অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়ানো হচ্ছে। এ জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
পোস্টটি যতজন পড়েছেন : 8




















