অভিনেত্রী শ্রুতি হাসান তোলপাড় করে ফেলেছেন। এমনিতেই লায়মলাইটে তিনি। তার উপরে আবার আগুনে ঘি!নারী দিবস উপলক্ষে একটি গান রেকর্ডিং করেছেন তিনি। এটির সুর-সংগীত করেছেন সুরকার শংকর এহসান লয়।গানটির ভিডিও করা হয়েছে ইতিমধ্যে। নারী দিবসে এ ভিডিওটি প্রকাশ করবেন তিনি। ‘ইয়ারা’ নামক একটি ছবিতে শ্রুতিকে দর্শক দেখতে পাবেন একেবারে অন্য রুপে।

এ ছবির একটি গানে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রুতি। বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন তরুণ অভিনেতা বিদ্যুৎ জামাল ।এমন দৃশ্যের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি প্রকাশ করা হয়েছে অনলাইনে। ব্যস এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত তথা বিশ্ব মিডিয়ায়। কিভাবে এ ক্লিপটি ছবি মুক্তির আগেই প্রকাশ পেলো তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ছবির প্রচারণার অভিনব কৌশল হিসেবেই শ্রুতির এ ভিডিও ক্লিপটি ছড়িয়ে দেয়া হয়েছে অনলাইনে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন শ্রুতি। যেখানেই যাচ্ছেন এ নিয়ে প্রশ্নের সম্মুখিন হচ্ছেন তিনি। মুখে কলুপ দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে দর্শকদের আগ্রহের কমতি নেই তার উত্তরের জন্য।
























