১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তোলপাড় করে ফেলেছেন শ্রুতি হাসান !

অভিনেত্রী শ্রুতি হাসান তোলপাড় করে ফেলেছেন। এমনিতেই লায়মলাইটে তিনি। তার উপরে আবার আগুনে ঘি!নারী দিবস উপলক্ষে একটি গান রেকর্ডিং করেছেন তিনি। এটির সুর-সংগীত করেছেন সুরকার শংকর এহসান লয়।গানটির ভিডিও করা হয়েছে ইতিমধ্যে। নারী দিবসে এ ভিডিওটি প্রকাশ করবেন তিনি। ‘ইয়ারা’ নামক একটি ছবিতে শ্রুতিকে দর্শক দেখতে পাবেন একেবারে অন্য রুপে।

শ্রুতি হাসান
শ্রুতি হাসান

এ ছবির একটি গানে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রুতি। বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন তরুণ অভিনেতা বিদ্যুৎ জামাল ।এমন দৃশ্যের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি প্রকাশ করা হয়েছে অনলাইনে। ব্যস এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত তথা বিশ্ব মিডিয়ায়। কিভাবে এ ক্লিপটি ছবি মুক্তির আগেই প্রকাশ পেলো তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ছবির প্রচারণার অভিনব কৌশল হিসেবেই শ্রুতির এ ভিডিও ক্লিপটি ছড়িয়ে দেয়া হয়েছে অনলাইনে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন শ্রুতি। যেখানেই যাচ্ছেন এ নিয়ে প্রশ্নের সম্মুখিন হচ্ছেন তিনি। মুখে কলুপ দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে দর্শকদের আগ্রহের কমতি নেই তার উত্তরের জন্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ