তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা: ছাত্রদলের দু’দিনের কর্মসূচি

আর্থনিউজ২৪:রবিবার আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা জানান।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘জিয়াউর রহমানের পরিবার আজ অবৈধ ক্ষমতাসীদের ভয়ঙ্কর হিংসা-প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার। তারেক রহমান আজ দেশবিরোধী অপশক্তির প্রধান টার্গেট। তার বিরুদ্ধে অপপ্রচার আওয়ামী লীগের চিরাচরিত রাজনৈতিক কৌশল। খোদ শেখ হাসিনাই তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত’।

নেতৃদ্বয় আরও বলেন, ‘তারেক রহমান চায় মিথ্যাচারের অবসান ঘটুক, বেরিয়ে আসুক প্রকৃত সত্য। যেহেতু তিনি সত্যকে তুলে ধরেছে, সেজন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

দেশব্যাপী ছাত্রদলের ২ দিনব্যাপী কর্মসূচি

(১০ই নভেম্বর) সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

(১১ই নভেম্বর) দেশের সকল থানা, পৌর ও কলেজ সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে অপর এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ