হাওয়া ভবন থেকে তারেক রহমানের নির্দেশেই ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।
শনিবার, নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপিকা মমতাজ শাহনাজ।
এছাড়াও এতে, বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চীফ প্রসিকিউটর আব্দুল হান্নানসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























