রাখাইন রাজ্যে রোহিঙ্গাবিরোধী ব্যাপক অভিযান মিয়ানমার সেনাবাহিনীর

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে বন্দুক হামলায় ৬ জন বৌদ্ধ নিহতের ঘটনায় হামলাকারীদের ধরতে ওই এলাকায় রোহিঙ্গাবিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে সেনাবাহিনী। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জন রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়েছে।

শুক্রবার রাখাইন প্রদেশের একটি গ্রামে অন্তত ৬শ’ রোহিঙ্গাকে অবরুদ্ধ করে রাখে সেনাবাহিনী। এসময় সেখানে ব্যাপক তল্লাশি চালানো হয় বলে জানায় গণমাধ্যম। গেল বৃহস্পতিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাইং গি গ্রামে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় সন্ত্রাসীরা বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালালে ৬ বৌদ্ধ নিহত হয়। এ ঘটনায় রাখাইন রাজ্যে নতুন করে রোহিঙ্গাবিরোধী সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। গত বছরের অক্টোবরে রাখাইনের মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বহু মানুষ হতাহত হয়। সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা। এর মধ্যেই ওই অঞ্চলে বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটলো।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ