তারানা হালিমের হুঁশিয়ারি

বৃহস্পতিবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম  জানান , ‘বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট ‘রিটেইলারকে’ কালো তালিকাভুক্ত করে অনুমোদন বাতিল করা হবে।’

তারানা হালিম বলেন, আমার ফেসবুক পেজে অনেক অভিযোগ এসেছে- সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এ পর্যায়ে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই। আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, অপারেটররা এ বিষয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের ব্ল্যাকলিস্টেড করবে এবং তাদের রিটেইলারশিপ বাতিল করবে।

তিনি বলেন, যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর কিংবা জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে পারবেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ