দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ী, আহত-৪

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি পাজেরো গাড়ীর সাথে নৈশ্য কোচের মুখো-মুখি সংঘর্ষ  হয়েছে । এতে ৪ জন আহত হয়েছে। ইউএনও’র গাড়ীটি দুমরে মুচড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই মিল্টন জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে  সরকারি পাজেরো (গাইবান্ধা-ঘ ১১-০০১৫) গাড়ীটি নিয়ে উপজেলা পরিষদের কয়েকজন কর্মচারী জেলা শহরের চলমান ডিজিটাল মেলায় অংশ নিতে রওনা দেয়। পথিমধ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ গ্রামীণ হাইওয়ে সড়কের ডোমেরহাট নামক স্থানে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা জান্নাত এন্টার প্রাইজের নৈশ্য কোচের (ঢাকা মেট্রো-চ ৫১-৫৯৫৪) সাথে মুখো-মুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার কবলে ইউএনও’র গাড়ী,  আহত-৪

সংঘর্ষে  নৈশ্য কোচের তেমন কিছু না হলেও সরকারি গাড়ীটির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ সময় গাড়ীতে থাকা চালকসহ ৪ জন আহত হয়। আহতরা হলেন ড্রাইভার এরসাদুল হক, ইউএনও অফিসের টেকনিশিয়ান মাসুদা বেগম, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি আয়শা বেগম ও পৌর সভার তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব।

এদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে  অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নৈশ্য কোচের চালক, হেলপার পালাতে সক্ষম হলেও পুলিশ গাড়ীটি আটক করেছে। এ খবর লেখা পর্যন্ত আটক গাড়ীটি পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ