২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় প্রথমবারের মতো শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন

প্রথমবারের মতো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)১ শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, নিউরোব্লাস্টোমা শিশুদের একটি স্নায়ুজনিত ক্যান্সার। সারাবিশ্বে এ রোগে আক্রান্ত হয় বছরে প্রতি মিলিয়নে ১০ জন শিশু। ক্যান্সারজনিত কারণে শিশু মৃত্যুর ১৫ ভাগ হয় নিউরোব্লাস্টোমার কারণে। এই চিকিৎসার প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে সম্পন্ন করলে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ ভাগ বেড়ে যায়।
সম্প্রতি প্রথমবারের মতো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু ক্যান্সার বিভাগের তত্ত্বাবধানে অস্থিমজ্জা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছর (২০১৯) ২৬ নভেম্বর কর্নেল শরমিন আরা ফেরদৌসি (শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ) ও তার দলের নেতৃত্বে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সেন্টার, সিএমএইচ ঢাকায় বাংলাদেশে প্রথমবারের মতো শিশু ক্যান্সার (নিউরোব্লাস্টোমা স্টেজ-৪) রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করা হয়।
জানা যায়,১০ বছর বয়সী শিশু সওদা আক্তার, পিতা কর্পোরাল বেলাল, ৩৪ ই বেংগল গত বছর ৩১ জানুয়ারি সর্বপ্রথম সিএমএইচ ঢাকার শিশু বিভাগে রিপোর্ট করেন। প্রথমে বাচ্চাটি তিন মাসের জ্বর নিয়ে ভর্তি হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ‘নিউরোব্লাস্টোমা স্টেজ-৪ রোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে প্রথম পর্যায়ে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ এরপর কেমোথেরাপি ও ধারাবাহিকতা হিসাবে রোগীর নিজের অস্থিমজ্জা নিজের শরীরে প্রতিস্থাপন করা হয়।
আরো জানানো হয়, এই প্রথম বাংলাদেশে নিউরোব্লাস্টোমা রোগের সম্পূর্ণ চিকিৎসা প্রদান করা সম্ভব হয়েছে। শিশু সওদার নিউরোব্লাস্টোমা রোগের শুরু থেকে শেষ পর্যন্ত সিএমএইচ ঢাকার শিশু বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। শুরু থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন পর্যন্ত প্রত্যেকটি পর্যায় ঢাকা সিএমএইচ এর সুদক্ষ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে যা বাংলাদেশে প্রথম|

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ