৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন সাংসদগণ

প্রতিটি নির্বাচনি এলাকার অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ দিতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার।উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী এ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
বুধবার ২৯ জানুয়ারি সংসদে এ-সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ কথা জানান।

ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এবাদুল করিম এবং সংরক্ষিত আসনের নাজমা আকতারের পৃথক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ চলমান আছে, যা আগামী জুনে সমাপ্ত হবে।
‘ঢাকায় সরবরাহ করা পানির ৩০ ভাগ হবে ভূ-গর্ভস্থ’
মানিকগঞ্জের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৭০ ভাগ ভূপৃষ্ঠের পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।
৫৮ ভাগ স্মার্ট কার্ড বিতরণ
সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের ২২৩টি উপজেলার ৫ কোটি ২৫ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ। দেশের যেসব উপজেলার স্মার্ট কার্ড এখনও মুদ্রণ হয়নি তা আগামী বছরের জুন নাগাদ মুদ্রণ শেষে বিতরণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ