৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তুলা আমদানিতে দ্বিতীয় বাংলাদেশ, উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস তুরস্কের

তুলার উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাককে এ আশ্বাস দেন তুরস্কের তুলা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুস্তফা কুরাইয়ের নের্তৃত্বে আসা প্রতিনিধিদল।

বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র খাতের অপরিহার্য কাঁচামাল তুলা। চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। তবে অল্প কয়েকটি দেশ থেকে আমদানির ওপর নির্ভরতা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তৈরি পোশাক রফতানিতে সারাবিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকলেও তুলা ব্যবহারে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তুলা ব্যবহারের দিকে চতুর্থ অবস্থানে থাকলেও বাংলাদেশ তুলা আমদানিতে দ্বিতীয়।

বলেন, দেশে বছরে ৮০ লাখ বেল তুলা আমদানি হয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্বেও তুলা চাষে তেমন সাফল্য নেই। আমদানি নির্ভরশীলতা কমাতে তুরস্কের সহযোগিতা প্রয়োজন।

জবাবে তুরস্কের প্রতিনিধি দল জানায়, বিজ্ঞানীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তুলা উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে তুরস্ক।

তারা বলেন, এ দেশের তুলার মান মোটামুটি এবং উৎপাদন খারাপ নয়। তবে উৎপাদন বৃদ্ধি করতে হলে নতুন নতুন জাত আবাদ করতে হবে।

উল্লেখ্য, দেশে তুলা উৎপাদন বৃদ্ধিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় তুরস্কে সঙ্গে একটি প্রকল্প নেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে তুলার উৎপাদন বৃদ্ধি পাবে। এই প্রকল্পের মাধ্যমে দেশে খাটো জাতের অধিক ফলনশীল জাত উদ্ভাবন করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ