১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার ধামরাইয়ে চাচা কর্তৃক ভাতিজি ধর্ষিত

ঢাকার ধামরাইয় উপজেলায় ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশী চাচা লাল মিয়া ওরফে লালে (৫০)। রোববার দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের ইন্দরা নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ধর্ষকের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে ধর্ষিতার পরিবার।
ওই কলেজছাত্রীর পরিবার জানায়, রোববার দুপুর ১২টার দিকে ধর্ষিতার বাবা-মা বাড়ি ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী পঞ্চাশোর্ধ বৃদ্ধ লাল মিয়া ঘরের ভেতর শুয়ে থাকা সাটুরিয়া কালুশাহ ডিগ্রী কলেজের ছাত্রীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।
ধর্ষিতাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে ধামরাই থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ