টেকনাফে আনসার ব্যারাকে হামলা : কমান্ডার নিহত

কক্সবাজারের টেকনাফের মোচনী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে হামলা চালিয়েছে একদল ডাকাত। শুক্রবার ভোরে সংঘটিত এ ঘটনায় একজন আনসার কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া ব্যারেকের ১১ টি অস্ত্র লুট হয়েছে ।

নিহত আনসার কমান্ডার টাঙ্গাইল জেলার শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আলী হোসেন(৫৫)। আনসার ব্যারাকের দায়িত্বরত ইনচার্জ আলমগীর হোসেন  জানান, ভোর ৩ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাকে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়।

হামলায় ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার আলী হোসেন গুরুতর আহত হয়। তাকে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এসময় ডাকাতদল আনসার ব্যারাক থেকে ১১টিঅস্ত্র লুট করে নিয়ে যায়। ক্যাম্প পুলিশের পরির্দশক মোঃ কাসেম হামলায় আনসার সদস্য নিহত এবং ১১টি
অস্ত্র লুটের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ