১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা আট জয়ের পর নাপোলির কাছে উড়ে গেল য়্যুভেন্তাস

মৌসুমটা বাজেভাবে শুরু করেছিল আলেগ্রির দল য়্যুভেন্তাস। তবে নাপোলির বিপক্ষে ম্যাচের আগে টানা ৮ জয়ে টাইটেল রেসে ভালোভাবেই এগোচ্ছিল য়্যুভেন্তাস। তবে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে হয়তো নাপোলি য়্যুভেন্তাসকে টাইটেল রেস থেকে ছিটকে দিলেন। সিরি আ’র ম্যাচে য়্যুভেন্তাসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান লিগ লিডাররা।

ডিয়েগো আরামান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে রাতটা ছিল ভিক্টর ওসিমেনের। ম্যাচে জোড়া গোল করেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। যার শুরুটা হয়েছিল ম্যাচের ১৪ মিনিটে। জর্জিয়ান তারকা খিচা কাভারস্কেইয়ার বাইসাইকেল শট আটকে দেন য়্যুভে গোলরক্ষক।তবে তা ফিরে আসে ওসিমেনের কাছে, যা সহজেই জালে জড়ান এই নাইজেরিয়ান।

 

দ্বিতীয় গোলের সহায়কও ওসিমেন। ম্যাচের ৩৯ মিনিটে তার লং বল ডি-বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন কাভারস্কেইয়া। দুই গোল হজম করে এক গোল পরিশোধ করে য়্যুভেন্তাসের আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। ৪২ মিনিটে ডি-বক্সে মিলিকের সঙ্গে ওয়ান-টু খেলে দুর্দান্ত এক গোল করেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।

তবে বিরতির পর আরও তিন গোল হজম করেন য়্যুভেন্তাস। ৫৫ মিনিটে কর্নারের জটলা থেকে বল পেয়ে জালে জড়ান নাপোলির ডিফেন্ডার আমির রাহমানি। তার ১০ মিনিট পর আবারও লক্ষ্যভেদ করেন ওসিমেন, যা ছিল ম্যাচে তার দ্বিতীয় গোল। আর ৭২ মিনিটে ডি লোরেনজোর বল ডি-বক্সে পেয়ে য়্যুভেন্তাসের দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন এলমাস।

৩০ বছর পর এমন বাজে হারের স্বাদ পেল য়্যুভেন্তাস। ১৯৯৩ সালে ৫ গোলের ব্যবধানে হেরেছিল তুরিনের বুড়িরা। এদিকে ৩৩ বছর পর লিগ শিরোপার দিকে এগোচ্ছে নাপোলি। ১৯৯০ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে শেষবার লিগ শিরোপা জিতেছিল নাপোলি।

 

এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল নাপোলি। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নাপোলির। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে য়্যুভেন্তাস। এদিকে এক ম্যাচ কম খেলে য়্যুভেন্তাসের সমান ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এসি মিলান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ