২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে দর্জিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্র জোয়ারদার নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার দোকানে কাজ করছিলেন।

এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ২০১২ সালে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ