২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ সিমান্তে ২১৬টি সোনার আংটি উদ্ধার।

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহলদল সাড়ে মঙ্গলবার ২৯ লাখ টাকা মুল্যের ২১৬টি স্বর্নের তৈরী আংটি উদ্ধার করেছে। মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান ই-মেইল বার্তায় মঙ্গলবার বিকালে এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬০/২৭-আর হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট গ্রামে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। বিজিবর ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারী। ব্যাগটি তল্লাশি করে ২১৬ টি স্বর্ণের তৈরি আংটি পাওয়া যায়, যার ওজন ৬১২.২২ গ্রাম। আটককৃত ভারতীয় স্বর্ণের আংটির আনুমানিক বাজার মূল্য ২৯,লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। আটককৃত স্বর্ণের আংটি মঙ্গলবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মেদিনীপুর গ্রামের আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ