২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে এমপির পিএসকে কুপিয়ে জখম।

ঝিনাইদহ শহরের মাওলানা ভাষানী সড়কে মঙ্গলবার রাতে কামাল (৪৩) ও পলাশ (৩০) নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় এমপির পিএস কামাল হোসেন হরিণাকুন্ডুর বড় ভাদড়া আব্দুল জলিল মন্ডলের ছেলে। তিনি আরাপপুর এলাকায় বসবাস করেন। অন্যদিকে আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় কোপের চিহ্ন রয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। এ সময় আকস্মিক ভাবে তাকে ও তার সাথে থাকা পলাশকে কুপিয়ে জখম করে। অন্য একটি সুত্রে জানা গেছে শহরের কাঞ্চপুর এলাকার তুহিন নামে এক জনকে মারধরের জের হিসেবে এই হামলা করা হয়। তুহিনকে সন্ধ্যার দিকে মারধর করা হয়। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা দলীয় ও পুলিশ সুত্রগুলো নিশ্চত করতে পারেনি। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। এদিকে খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ