২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কতৃক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনককান্তি দাস কতৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে, মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও জন সাধারনের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের মুজিব চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে জেলা পরিষদ অফিসে উক্ত শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলে শত শত মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনককান্তি দাস, মাননীয় জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে জেলা পরিষদ চেয়ারম্যান, মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বঙ্গবন্ধুর জীবনি, শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা এবং বক্তব্য প্রদাণ করেন। আলোচনা এবং বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে জেলাবাসীর জন্য খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। চেয়ারম্যান কনককান্তি দাস বলেন, ঝিনাইদহ জেলাবাসীর জন্য জেলা পরিষদে খাবার প্রস্তুত আছে। যতক্ষন জনগন আসবে তাদের খাবার প্রয়োজনে সারা রাত ধরে সরবরাহ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ