২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে কৃষকলীগের উদ্যেগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা, থানা ও পৌর কৃষকলীগের উদ্যেগে শোক আর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত। ঝিনাইদহ জেলা কৃষকলীগ অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। গরীবদের মাঝে খাবার বিতরন করেন মাননীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড.আব্দুর রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল আসলাম সোম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এস উজ্জ্বল প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ