৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ৪টি মেছো বাঘ আটক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামে ৪টি মেছো বাঘ আটক করা হয়েছে। বুধবার সকালে গ্রামবাসীরা এ বাঘগুলো আটক করে। গ্রামবাসী সুত্রে জানা যায়, বুধবার সকালে জেলার কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামের একটি জঙ্গল থেকে প্রথমে ৩টি মেছো বাঘের ছানা আটক করে গ্রামবাসী। পরে ওই গ্রামের মাঠে ফাঁদ পেতে তাদের মা বাঘটিকে আটক করা হয়।

বাঘ ৪টি বর্তমানে ওই গ্রামের এক কৃষকের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর বন বিভাগের রেঞ্জার নজরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং বাঘ ৪টি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ