১১-১২-১৩ এপ্রিল ২০১৬ ইং চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় তিন দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযগিতা অনুষ্ঠিত হয়।
জামেয়ার সাংস্কৃতিক ফোরাম ”আন-নাদী আস সাক্বাফী আল-ইসলামীর” তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ২১টি ইভেন্ট জামেয়ার সর্বস্তরের ছাত্ররা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে। বিশাল সংখ্যক প্রতিযোগীর সময় ও স্থান সংকুলান না হওয়ায় একই সময়ে সম্পুর্ণ আলাদা দু’টি হলে (মসজিদ ও লাইব্রেরী হল) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য ইভেন্ট:-হিফজুল কুরআন, হিফজুল হাদীস, উপস্থিত আরবী বাংলা ও ইংরেজি বক্তব্য, আরবী/ইংরেজি কথোপকথন, প্রবন্ধ রচনা, ছোট গল্প, কবিতা আবৃত্তি ও ইসলামী সঙ্গিত। ব্যতিক্রমি আয়োজন হিসেবে ছিলো তিন ভাষায় মনোজ্ঞ দেয়ালিকা প্রকাশণা ও ক্যালিগ্রাফী প্রদর্শনী অনুষ্ঠান। যাতে মোট ১৬ টি দেয়ালিকা ও দৃষ্টিনন্দন বেশ কিছু ক্যালি গ্রাফী স্থান পায়। সমাপনী অনুষ্ঠানটিও ছিলো বেশ আকর্ষণীয়। এতে ছাত্ররা আরবী কাব্য-বিতর্ক ও স্বরচিত কবিতা আবৃতি করে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার উপ-পরিচালক ও মুহাদ্দিস আল্লামা ফুরকানুল্লহ খলীল। আরো উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কাউসারসহ সর্বস্তরের শিক্ষকবৃন্দ।
পুরো প্রতিযোগিতার পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জামেয়ার সিনিয়র শিক্ষক ও আন-নাদীর মহাসচিব মাওলানা আফীফ ফুরকান মাদানী। সহযোগিতায় আন-নাদীর সহকাররী সচিব মাওলানা মুহাম্মদ আনোয়ারী।
উল্লেখ্য, ছাত্রদের মেধা-মনন বিকাশ ও তাদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারা বছর জুড়ে বিভিন্নমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে জামেয়ার সাংস্কৃতিক ফোরাম ”আন-নাদী আস-সাক্বাফী”।সে সব কার্যক্রমের আলোকেই আয়োজিত হয়ে থাকে এ বিশাল প্রতিযোগিতা।
সর্বশেষ আপডেট জানতে নিচের বক্সে লাইক দিয়ে সঙ্গে থাকুন

























