জাহিদুর রহমান তারিক, ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ,
ঝিনাইদহে টুটুল নামে এক শিশুকে নির্যাতনকারী দোকান মালিক মিজানুর রহমান (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ভোর ৪টার দিকে হামদহ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ হামদহ এলাকা থেকে মিজানুরকে গ্রেফতার করে। অসুস্থ শিশু শ্রমিক টুটুলকে চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা ও একটি কম্বল প্রদান করেন তিনি।
উল্লেখ্য সোমবার রাতে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের শিশু শ্রমিক টুটুলকে ওয়ার্কসপ মালিক মিজানুর রহমান শিশু টুটুলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এতে টুটুল অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টুটুলের বাবা উপজেলার বদনপুর গ্রামের আকবর আলী ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।






















