বান্দরবানে বাইশারী বাজারে বোমা বিস্ফোরণে পুলিশ আহত। ধবার রাতে সাড়ে নয়টার বান্দরবানে বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারে দোকানের সামনের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানে বসে থাকা পুলিশ কনস্টেবল মোহাম্মদ মাকসুদ (২৯) আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। ঘটনাস্থলে ৩/৪ ইঞ্চি গর্ত হয়ে গেছে। আর লম্বা তার পড়ে থাকতে দেখা গেছে মাটিতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান,বিস্ফোরণ ১ পুলিশ সদস্য আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক এসআই আনিসুজ্জামান জানান, প্রথমে ধারণা করা হয়েছিল বিদ্যুতের টান্সফরমার বিস্ফারণ হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে বোমা বিস্ফোরিত হয়েছে। তবে কি ধরণের বোমা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
























