১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপা-কুষ্টিয়া মহাসড়কের দুধসর ব্রিজের ওপর মোটরসাইকেলের ধাক্কায় বাবুর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (০৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাবুর আলী ওই উপজেলার দুধসর গ্রামের বাসিন্দা। জানা গেছে, দুপুরে ওই মহাসড়কের দুধসর ব্রিজের ওপর রাস্তা পার হচ্ছিলেন বাবুর আলী। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ