মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহে জুলাই ১৭ মাসে আত্মহত্যা করেছে ৪৬ জন ।গত মাসের তুলনায় ১১ জন বেশী। রোববার জেলা প্রশাসকের মাসিক সভার তথ্য সূত্রে জানা গেছে জুলাই/১৭ মাসে আত্মহত্যার সংখ্যা ৪৬ জন। এর মধ্যে মহিলা ২৭ এবং পুরুষ ১৯ জন। তন্মধ্যে ঝিনাইদহ সদরে ১৭ জন, শৈলকুপায় ০৯, হরিনাকুন্ড ০৮, কালীগঞ্জ ০৩, কোটচাঁদপুর ০৩, মহেশপুর ০৬ জন আত্মহত্যা করে মারা গেছে। এর আগের মাসে আত্মহত্যার সংখ্যা ঝিনাইদহ জেলায় ছিল ৩৫ জন। গত মাসের তুলনায় এ মাসে ১১ জন বেশী। পরিসংখ্যান অনুযায়ী আত্মহত্যার প্রবনতা এ জেলায় বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসত মোঃ জাকির হোসেন ১৩ই আগস্ট মাসিক সভায় বলেন আত্মহত্যা প্রবনতা রোধে সরকারী-বেসরকারী সকল সংস্থাকে একযোগে গণসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহবান জানান।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৪৬
























