জয়া আহসানকে খুনের হুমকি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানকে বাংলাদেশের সানি লিওন হিসেবে অভিহিত করা হয়েছে। তাকে অভিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেয়া হয়েছে খুনের হুমকি। এর আগে জয়াকে নিয়ে বিতর্কটা শুরু হয়েছে রাজকাহিনীর একটি দৃশ্য নিয়ে। এই ছবিতে রুবিনার চরিত্রে অভিনয় করেছেন জয়া। রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে সমালোচকরা চোখ রাঙালেও সে সব নিয়ে মাথা ঘামাতে রাজী নন জয়া। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

জয়া আহসান বলেছেন, রুবিনার ভূমিকায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছি। আর এখানে কলকাতার গুরুত্বপূর্ণ সব শিল্পীরা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সে তুলনায় আমার পর্দায় উপস্থিতি অন্য সবার চেয়ে বেশি। এতে অভিনয় করার মানে হচ্ছে ঐতিহাসিক একটা কাজের অংশ হয়ে থাকা। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা সম্মান করে আমাকে নিয়ে গেছেন। আমি তাদের ছবিতে অভিনয় করেছি। সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিনয়ের জায়গাও ছিল। দর্শকরা দেখলে বাকিটা বুঝতে পারবেন।’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ