জ্বালানির বাজারে অস্থিরতায় ধস নামছে বিশ্ব পুঁজিবাজারে

বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতার সুযোগে প্রতিদিনই ধস নামছে বিশ্ব পুঁজিবাজারে। আজো নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে অধিকাংশ সূচক। লেনদেনের শুরুতেই দর হারিয়েছে ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত। অবশ্য আজ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এশিয়ার সূচকগুলো।

তবে জ্বালানি তেলের দাম ২৮ ডলারের নিচে নেমে যাওয়ায় ও চীনের ধীরগতির প্রবৃদ্ধির কারণে এখনো আশঙ্কায় রয়েছেন এশিয়ার বিনিয়োগকারীরা। বুধবার জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাং সেং, সাংহাইয়ের কম্পোজিটসহ বিভিন্ন সূচকে দেখা যায় দরপতন। যা ২০০৯ সালের মে মাসের পর সর্বোচ্চ ।

দরপতনের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার এস এন্ড পি, দক্ষিণ কোরিয়ার কেএসপিসহ আরো অনেক সূচক। এদিকে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘুরে দাঁড়িয়েছে তেহরানের টেপিক্স সূচক।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ