“দেশে আরো অর্থনৈতিক অঞ্চল স্থাপন জরুরি”

দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ কিংবা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে আরো অর্থনৈতিক অঞ্চল স্থাপন জরুরি।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিনিয়োগ এক সেমিনারে উঠে এসেছে এমন পর্যালোচনা।

সেমিনারে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাতে বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য অনুন্নত অবকাঠামোসহ জমি অধিগ্রহণ বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, যেখানে গত দশ বছরে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়নি, সেখানে আগামী ফেব্রুয়ারিতেই ১০ টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা সরকারের বড় সাফল্য।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ