জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্ব প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন আগামী রবিবার থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলবে।
এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(www.nubd.info/mp) থেকে জানা যাবে।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি : এ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বিলম্ব ফিসহ আগামী ১৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info/mf) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ সব তথ্য জানিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯০
























