জাতীয়তাবাদী তাঁতী দলের সাথে দেখা করবেন বেগম জিয়া

১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী তাঁতী দল গঠিত হয়। জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রাতে সাক্ষাৎ করবেন। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সাক্ষাতের সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনটির নেতারা উপস্থিত থাকবেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ