র‍্যাবের অভিযানে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে জাল সনদ উদ্ধার

বুধবার রাতে অভিযান চালিয়ে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বিপুল সংখ্যক নকল সার্টিফিকেট উদ্ধার করেছে র‍্যাব। রাজধানীর মালিবাগ ক্যাম্পাস থেকে এ সব নকল সার্টিফিকেট উদ্ধার করা হয়।নকল সার্টিফিকেট রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি রবিউল করিম । মালিবাগে ১০৯ ডিআইটি রোডে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিত ক্যাম্পাস থেকে সেগুলো উদ্ধার করা হয়।

এতে বিবিএ, এলএলবি, ইংরেজি, বিএসসি, ফ্যাশন ডিজাইনিং এর বিপুল সংখ্যক জাল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জাম রয়েছে। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব গোরানের ১১৩ নম্বর বাড়ি থেকে নকল সার্টিফিকেট বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ইউনিভার্সিটির চেয়ারম্যান ও সার্টিফিকেট প্রস্তুতকারী  অভিযানের আভাস পেয়েই কেটে পড়েন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ