দক্ষিণ আফ্রিকার কেভিন পিটারসন!

ক্রিকেট প্রেমিরা ইংল্যান্ড জাতীয় দলের কেভিন পিটারসনের ব্যাটিং স্টাইল এখন ভুলে নি। তবে জাতীয় দলে তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে বছর দুই আগে। তার বিস্ফোরক ব্যাটিং স্টাইলে এখনো বুঁদ হয়ে থাকে ক্রিকেট প্রেমিরা। পিটারসনেkevinর জন্ম দক্ষিণ আফ্রিকায়। কেপির ইংল্যান্ড-অধ্যায় শেষ হলেও ড্যারেন গফ একটা আশার রেখা এখনো দেখতে পাচ্ছেন। সাবেক ইংলিশ ফাস্ট বোলার গফ  মনে করেন, কেপি তার ‘দ্বিতীয় অধ্যায়’টা শুরু করতে পারেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে। কিন্তু সেখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসে। সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে  সম্পর্কটা ভালো নয় কেপির, সেখানে কেপি কীভাবে মানিয়ে নেবে?  গফ অবশ্য গুঞ্জনটা গায়ে মাখছেন না। তিনি বলেন, ‘যারা মনে করেন স্মিথ তাকে ঘৃণা করে, আসলে দুজনে ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তার যথেষ্ট কদর। যদি তারা তাকে খেলতে রাজি করাতে পারে (দক্ষিণ আফ্রিকার হয়ে), তাতে অবাক হব না।’

তবে আসল সমস্যা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা চাইলেও কেপি খেলতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কেপি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৪-এর জানুয়ারিতে। প্রোটিয়াদের হয়ে খেলতে চাইলে চার বছর পর কেপির বয়স হবে ৩৮। এই বয়সে বুড়িয়ে যাবেন না তো তিনি?

উল্ল্যেখ, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় আরেকটি দেশের হয়ে খেলতে চাইলে তাকে মাঝে চার বছরের বিরতি নিতে হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ