১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির সাজা

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে গ্রেফতার চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুই পক্ষের বক্তব্য শুনে মঙ্গলবার আদালত ওই চারজনের সাজা ঘোষণা করেন।

দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়, দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯) এবং মো. জাবাথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১)।

এদের মধ্যে মূলহোতা মিজানুর রহমানকে পাঁচ বছর, সোহেল হায়দারকে দুই বছর, আর রুবেল ও জাবেথকে আড়াই বছর করে কারাদণ্ড দেয়া হয়। চারজনই আদালতে দোষ স্বীকার করেছেন।

এই চার বাংলাদেশির সবাই কাজ নিয়ে সিঙ্গাপুরে গিয়ে জঙ্গিবাদে জড়িয়েছেন বলে সিঙ্গাপুর পুলিশের ভাষ্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ