১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

একনেকে ৭০০ কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ কোস্ট গার্ডের ভৌতকাঠামো উন্নয়ন প্রকল্পসহ ৫ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে-বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।

এছাড়া অনুমোদন দেয়া অপর প্রকল্পের মধ্যে রয়েছে- জেলা সদর ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকসমূহের ভৌত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, এর ব্যয় ৫২ কোটি ৭১ লাখ টাকা; সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৪৬ লাখ টাকা; ভৈরব বিসিক শিল্প নগরী প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯১ লাখ টাকা; নরসিংদীর মাধবদীতে অবস্থিত কাপড় প্রক্রিয়াজাতকরণ সেন্টারের আধুনিকায়ন, সংস্কার (বিএমআরই) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ব্যয় না বাড়াতে আগে থেকেই ব্যয় নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। এজন্য প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা।

মুস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী ভার্চুয়াল কোর্ট স্থাপনেরও নির্দেশ দিয়েছেন। এটি স্থাপিত হলে যেসব আসামিকে জেলখানা থেকে আদঅরতে আনতে সমস্যা মনে হবে, সেখান থেকেই তাদের বিচার পরিচালনা করা সম্ভব হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ