চিলির মধ্যাঞ্চলীয় উপকূলের অদূরে মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিক কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলের কাছে কোকুইম্বো থেকে প্রায় ৯৩ কিলোমিটার (৫৭মাইল) উত্তর-পশ্চিমে । খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল এই ভূমিকম্পের মাত্রা ৬.৬।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের প্রভাবে কোন সুনামির আশঙ্কা নেই।
পোস্টটি যতজন পড়েছেন : 20























