২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে দুই সন্তানের জননীকে আগুনে পুড়িয়ে হত্যা

বাবার বাড়ি থেকে যৌতুক না আনায় চাঁদপুর শহরের বিষ্ণুদী ছৈয়াল বাড়িতে দু’সন্তানের জননী কে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তাঁর নাম সখিনা বেগম (২৭)।তার দুটি শিশু পুত্র রয়েছে। একজনের নাম সিয়াম (৩) ও আরেকজনের নাম  আবু হানিফ (১)।

সখিনা বেগমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কর্দি পাঁচগাঁও  গ্রামে। গত ২০ মে শুক্রবার সখিনার শ্বশুর বাড়ি চাঁদপুর শহরের বিষ্ণুদী ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সখিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  মারা যান।

জানা যায়,এ ঘটনায় সখিনা বেগমের ভাই জয়নাল আবেদীন তপাদার গত ২৫ মে বাদী হয়ে প্রথমে নারী নির্যাতনের অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় এজাহার দাখিল করেন (মামলা নং ৫৪)।চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় যারা জড়িত তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ জানান, গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্তে গিয়েছি। এখন এ ঘটনার এজাহারটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে । আমি নিজেই হত্যা মামলা রুজুর জন্যে আবেদন করবো।

এজাহারে সখিনার স্বামী বাবুল ছৈয়াল (৩৫ ), শাশুড়ি আয়েশা বেগম (৫৫) ও ননদ শারমিন আক্তার (২০)কে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত সকল আসামি বর্তমানে পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ