লেখিকা সানি লিওনের!শুনলেই কেমন জানি লাগে। হুম, এটা সত্যি তিনি এখন লেখালেখিতে মন দিয়েছেন। তিনি লিখছেন যৌন কামনা নিয়ে রসালো কেচ্ছা। খবর বিবিসি’র।
দিল্লির এক প্রকাশনা সংস্থা জাগারনাট গত মাসে সানি লিওনের একটি বই প্রকাশ করেছে। সুইট ড্রিমস্ নামে এই বইটিতে সানি লিওন যৌন কামনা নিয়ে ১২টি গল্প লিখেছেন। তবে এই গল্পগুচ্ছ বই আকারে বের হয়নি। এগুলো প্রকাশ করা হয়েছে এমনভাবে যেন পাঠকরা মোবাইল ফোনেই গল্পগুলো পড়তে পারেন।
সানি লিওনের প্রকৃত নাম কারানজিৎ কর। তিনি বিবিসিকে বলেন, “লস অ্যাঞ্জেলসে আমার বাড়ি কিংবা মুম্বাইয়ে ফিল্মের সেট — যখনই সুযোগ পেয়েছি, তখনই বসে ল্যাপটপে এসব গল্প লিখেছি। প্রথম খসড়া তৈরি করতে সময় লেগেছে চার মাস।“
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৯
























