২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চলে গেলেন সিনিয়র সাংবাদিক পুলক সরকার; বিভিন্ন মহলের শোক প্রকাশ

চলে গেলেন সিনিয়র সাংবাদিক পুলক সরকার।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুণাগরির গ্রামের বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

পুলক সরকার দৈনিক নয়াবাংলা, বিভিন্ন সংবাদ সংস্থায় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করছিলেন।

পুলক সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আর্থনিউজ এর সম্পাদক ও প্রকাশক ফয়সাল আমীন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার হেড অব নিউজ আকাশ ইকবাল, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের আহবায়ক  “নিউজচিটাগাং২৪” সম্পাদক কাজী আবুল মনসুর,  চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রেহমান বাদল, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ