৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজডেক্স: চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে গৌরব-ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আগ্রাবাদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার পাদদেশে এক সমাবেশ কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সাব্বির চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা হোসেন আলী, সাদ্দাম হোসেন, মাকসুদুর রহমান হৃদয়, আতুল রাজু, মো: ফজলুল, জুনায়েদ সেলিম, আরিফুল ইসলাম, ইয়ামিন মুন্না, অভিজিত পান্ডে, সালাউদ্দিন রকি, মো: করিম, মো: প্লাবন, আব্রাহাম ইমু, মো: আকবর, মো: মুন্না, জিদান গাজী, অনিক আহমদ, হাসিবুল ইসলাম সাহিল, সালমান চৌধুরী, মো: শাকিল, মো: মাহিয়ান, কায়সার উদ্দিন জুবায়ের, মেহেরাব হোসেন রাফায়েত, প্রণয় দাশগুপ্ত, মো: ফয়সাল, মো: নিশাদ প্রমুখ।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ